২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ভর্তি পরীক্ষা ১৯ নভেম্বর শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৯ নভেম্বর শুরু হবে। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

চার ইউনিটের মধ্যে ‘ক’ ইউনিটের (গানিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষা ১৯ ও ২০ নভেম্বর, ‘ঘ’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) ২১ থেকে ২৩ নভেম্বর, ‘গ’ ইউনিট (কলা অনুষদ) ২৩ থেকে ২৭ নভেম্বর এবং ‘খ’ ইউনিটের (সমাজ বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিদিন মোট পাঁচ শিফটে পরীক্ষা নেওয়া হবে।