রাবিতে গুমেট জাদুঘরের তিন কর্মকর্তা
ফরসি দূতাবাস ও ফ্রান্সের এশীয় শিল্পকলা বিষয়ক জাদুঘর ‘গুমেট’-এর সংস্কৃতি বিষয়ক গবেষক এ্যাটাসে মাগালি সিয়ঁদো, গুমেটের কনজারভেটর ভিনসেন্ট লেফরে ও জুরিস্ট ক্যাথারিন পুসাট মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় সফর করেছেন।
সফরকালে তাঁরা রাবি উপাচার্য অধ্যাপক ড. এম আলতাফ হোসেন ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মামনুনুল কেরামতের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। গুমেট জাদুঘরে অনুষ্ঠেয় এশীয় শিল্পকলা প্রর্দশনীতে বরেন্দ্র জাদুঘরের শিল্প সংগ্রহ প্রর্দশনের ব্যাপারেও তাঁরা আলোচনা করেন।
