২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে গণনিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান গণনিয়োগ বাতিল ও উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলনে যাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। মঙ্গলবার এক বিবৃতিতে প্রগতিশীল শিক্ষক সমাজ এই সিদ্ধান্তের কথা জানায়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2006, 05:24 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

বিবৃতিতে শিক্ষকরা অভিযোগ করেন, ২০০৪ সালে কোন বিজ্ঞপ্তি ছাড়াই ৫৪৬ কর্মচারী নিয়োগ করা হয়। আবারও ৬৭৩ কর্মচারী নিয়োগের প্রক্রিয়া চালিয়ে যাওয়া হচ্ছে। অথচ পূর্ববতী নিয়োগ প্রক্রিয়া এখনো উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। তারপরও নতুন নিয়োগ প্রক্রিয়ার অধিকাংশের নিয়োগ এরই মধ্যে চুড়ান্ত করা হয়েছে।

গ্রগতিশীল শিক্ষক সমাজ এ নিয়োগ বন্ধের দাবি জানিয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে স্বারকলিপি প্রদান, ক্যাম্পাসে অবস্থান ধর্মঘটসহ নানা কর্মসূচি পালন করেছে। বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মহানগরীর বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক,সামাজিক ও সাংস্কতিক সংগঠনও এ নিয়োগ বন্ধের দাবি জানিয়েছে।

এ ব্যাপারে উপাচার্য প্রফেসর ড. এম আলতাফ হোসেন বলেছেন, কোন একটি সংগঠন তার পদত্যাগ দাবি করতেই পারে। চলমান গণনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “বিধি সম্মতভাবেই তাদের নিয়োগ দেয়া হচ্ছে।”