২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে বোমা বিস্ফোরণে বালক আহত

টাকা-পয়সার লোভে পড়ে বেগুনবাড়ি এলাকায় একটি সেতুর নিচে বোমা পেতে রাখতে গিয়ে বিস্ফোরণে এক বালক (১২) গুরুতর আহত হয়েছে মঙ্গলবার সকালে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2006, 05:10 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

বিস্ফোরণে শাহাবুদ্দিন নামের ১২ বছরের ছেলেটির হাত ও পা উড়ে যায়। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহাবুদ্দিনের পিতার নাম আবুল কালাম।

পুলিশ সূত্রে জানা গেছে, বেগুনবাড়ি এলাকার লিমন (১৫) নামে এক কিশোর সকালে তার হাতে দুটি বোমা দিয়ে সেতুর নিচে ওগুলো পেতে রাখতে বলে। এজন্য লিমন তাকে টাকা পয়সা দেবে বলে লোভ দেখিয়েছিল। বোমা দুটি লিমন দেয় একটি ব্যাগে করে।

পুলিশ লিমনকে আটক করতে পারেনি। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে।