২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৌরনদীতে ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ আহত ২০

আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ উভয় গ্রুপের ২০ নেতাকর্মী আহত হয়েছেন সোমবার গৌরনদীতে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2006, 09:45 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

তাদের মধ্যে রফিক ফকির (৩৫), যুবলীগ নেতা আনিছ ফকির (৩০), দেলোয়ার হোসেন (৩৩), মজিবর রহমান (২৯), মনির হোসেন (৩২), সজল (২৬), ছালেক (২৫), ছাত্রলীগ নেতা খোকন (২৭), কামাল (২৪), সৈকত গুহ পিকলু (৩০), কালু (২২) ও রিপনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গৌরনদী উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনূসের সাথে শাহ আলম খানের দীর্ঘ দিন ধরে দলীয় বিরোধ চলে আসছিল। বেলা সাড়ে বারোটার দিকে ইউনূস গ্রুপের অনুসারী পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সন্তোষ কুমার দত্তর নেতৃত্বে চলমান অবরোধের সমর্থনে একটি মিছিল বাসস্ট্যাণ্ডে পৌঁছে। এ সময় শাহ আলম গ্রুপের ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিলে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে পুলিশের সাথেও তাদের সংঘর্ষ বাঁধে। শুরু হয় ত্রিমূখী সংঘর্ষ।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে বিবদমান দুই গ্রুপ বৈঠকে বসে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটায়।