২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত

যশোরের সারশা উপজেলায় সোমবার র‌্যাব ও নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পর্টির (এমএল-জনযুদ্ধ) সদস্যদের গুলি বিনিময়ে আকরাম খাঁ নামের এক চরমপন্থী নেতা নিহত হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2006, 10:58 AM

Updated : 26 Apr 2022, 04:03 PM

তার বাড়ি যশোরের সারশা উপজেলার গয়রা গ্রামে।

র‌্যাব সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে কাগজ পুকুর নামক গ্রামে আকরাম খাঁসহ তার আরও কয়েক সদস্য মিলে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে র‌্যাব-৬ এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে আকরাম খাঁ ও তার অপর সহযোগীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে আকরাম খাঁ ঘটনাস্থলেই মারা যায়। পরে র‌্যাব ঘটনাস্থল থেকে একটি ৯ মি.মি. বোরের পিস্তল, দুটি গুলি ও গুলির খোসা উদ্ধার করে।

তবে তার বিরুদ্ধে কোন মামলা আছে কী না এ ব্যাপারে র‌্যাব সদস্যরা স্পষ্ট করে কিছু বলতে পারেনি।