২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত হয়ে আহত ৫০

জেলার গফরগাঁও থানার মশাখালী স্টেশনের মাঝামাঝি হাওয়াখালী গ্রামে রোববার গভীর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা বাহাদুরাবাদগামী সেভেন আপ ট্রেনটি লাইনচ্যুত হলে কমপক্ষে ৫০ জন আহত হয়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2006, 01:10 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, রোববার রাতে কে বা কারা ১২৬ ফুট ট্রেন লাইন কেটে উঠিয়ে নিয়ে যায়।

ফলে ঢাকা থেকে ছেড়ে আসা বাহাদুরাবাদগামী সেভেন আপ ট্রেনটি রাত ২ টায় সেইস্থানে পৌঁছালে ইঞ্জিনসহ কয়েকটি বগি পাশের ধান ক্ষেতে ছিটকে পড়ে যায়।

ঢাকা এবং ময়মনসিংহ থেকে সকালে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকারীরা জানান, উদ্ধার কাজ শেষ হতে রাত হয়ে যাবে।