২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫-২৮ নভেম্বর হরতাল অবরোধ না দেওয়ার আহ্বান ইউপিডিএফ এর

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ২৫ থেকে ২৮ নভেম্বর হরতাল ও অবরোধ কর্মসূচী না দেওয়ার জন্য আওয়ামী লীগ, বিএনপিসহ দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2006, 10:09 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

রোববার এক বিবৃতিতে প্রস্তুতি কমটির যুগ্ম আহ্বায়ক সচিব চাকমা জানান, ২৬-২৮ নভেম্বর ঢাকায় ইউপিডিএফ-এর প্রথম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হবে। কংগ্রেসে অংশ নিতে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা থেকে সহস্রাধিক পার্টি কর্মী, সমর্থক ও পর্যবেক্ষক এবং দেশের অন্যান্য অঞ্চল থেকে আমন্ত্রিত অন্যান্য সংখ্যালঘু জাতিসত্ত্বার প্রতিনিধিগণ ২৫ নভেম্বর ঢাকায় আসবেন। ওই সময় হরতাল অবরোধের মতো কর্মসূচি দেওয়া হলে ইউপিডিএফ এর কংগ্রেস সম্পূর্ণ পণ্ড হয়ে যাবে।

সচিব চাকমা ইউপিডিএফ এর প্রথম কংগ্রেস সফল করতে জাতীয় রাজনৈতিক দলসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন। তিনি উক্ত কর্মসূচি সফল করতে তত্ত্বাবধায়ক সরকারেরও সহযোগিতা কামনা করেন।