অবরোধে নরসিংদী অচল
অবরোধ কর্মসূচির প্রথম দিন রোববার সকালেই কার্যত অচল হয়ে পড়ে নরসিংদী। বন্ধ হয়ে যায় সব ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল। বিঘ্ন ঘটেছে ট্রেন চলাচলেও।
সকাল থেকে জেলার শিবপুর উপজেলার ইটাখলার মোড় ১৪ দলের নেতার্মীরা অবরুদ্ধ করে রাখেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগসহ ১৪ দলের নেতৃবৃন্দ ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর এলাকায় ব্যারিকেড দেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে আসা আন্ত: নগর ট্রেন কর্ণফুলীকে আটকে রাখলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচলও।
