ডেমরায় বেবী ট্যাক্সি উল্টে ১ জন নিহত
রাজধানীর ডেমরায় সিএনজিচালিত একটি বেবী ট্যাক্সি উল্টে গিয়ে রোববার সকালে গণপূর্ত অধিদপ্তরের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
কুমিল্লা জেলার মেঘনা থানার শেখেরগাঁও গ্রামের বাসিন্দা আবু হানিফ শেরপুর জেলায় গণপূর্ত অধিদপ্তরের বিভাগীয় হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। অবরোধ কর্মসূচির কারণে বাস না পেয়ে বেবী ট্যাক্সিতে করে ঢাকায় তার সানারপাড় বাসায় ফেরার পথে তিনি এই দুর্ঘটনার শিকার হন।
