ব্রাহ্মণবাড়িয়ায় সর্বাত্মক অবরোধে
জেলার সর্বত্র সর্বাত্মক অবরোধ পালিত হচ্ছে রোববার সকাল থেকেই।
আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীরা ২০টি পয়েন্টে অবরোধ সৃষ্টি করলে ভোর থেকেই রেল, সড়ক ও নৌ পথে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আশুগঞ্জ, সরাইলের কোট্টাপাড়া এবং বিশ্বরোডে অবরোধ সৃষ্টি করায় কুমিল্লা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-নরসিংদী-নবীনগর-আশুগঞ্জ নৌ-পথে নৌযান চলাচল করছে না।
জেলায় এ পর্যন্ত বড় ধরণের কোন ঘটনা ঘটেনি। তবে অবরোধকারীরা সকাল ৯ টা ৪০ মিনিটের দিকে টোইরতলা রেল ক্রসিং অতিক্রম করার সময় ঢাকাগামী বাল্লা লোকাল ট্রেনটি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আটকা পড়ে। এরপর থেকে ঢাকা-চট্টগ্রাম,ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এছাড়া জেলা আওয়ামী লীগ সভাপতি লুৎফুল হাই সাচ্চুর নেতৃত্বে কিছু সংখ্যক কর্মী একটি পিকআপ ভ্যান ভাংচুর করে।
