গোদাগাড়ীতে ট্রাক চাপায় গৃহবধুর মৃত্যু
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধু নিহত হয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা বাইপাস মোড়ে শুক্রবার রাতে।
তার নাম সেলিনা (৪৩)। তিনি উপজেলার সাইমারা গ্রামের নাঈমউদ্দিন ঠাকুরের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮ টার দিকে রাজশাহীগামী একটি দ্রুতগামী ট্রাক ওই মহিলাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে।
পরে পুলিশ গিয়ে জনতাকে অনুরোধ করলে তারা অবরোধ তুলে নেয়।
