২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লগি, বৈঠা, লাঠি নিয়ে রাজপথ দখলে নিন: রাজ্জাক

প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজ পদত্যাগ না করা পর্যন্ত রোববার থেকে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2006, 04:14 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

কর্মসূচি সফল করার জন্য তিনি নেতাকর্মীদের লগি, বৈঠা ও লাঠি নিয়ে রাজপথ দখলেরও আহবান জানান।

কুমিল্লা টাউন হল মিলনায়তনে শনিবার সকালে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “১৯৬৯ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেভাবে দেশব্যাপী গণঅভ্যুত্থান হয়েছিল, ঠিক সেইভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে রোববার থেকে রাজপথ-রেলপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের মধ্য দিয়ে আরও একটি গণ অভ্যুত্থান ঘটতে যাচ্ছে।

জেলা ১৪ দলের আহ্বায়ক অধ্যক্ষ আফজল খান অ্যাডভোকেটর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদারের পরিচালনায় সকালে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, সাবেক হুইপ মুজিবুল হক মুজিব, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না ও আওয়ামী লীগ নেতা অধ্যাপক আলী আশরাফ।