২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০

জেলার ভালুকা থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবায় শনিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2006, 09:54 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে যাত্রীবাহী একটি বাস ও একটি পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ভালুকা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।