২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে স্বর্ণ চোরাকারবারী নিহত

পিরোজপুর জেলার মঠবাড়ীয়ায় শুক্রবার বিকেলে র‌্যাবের সঙ্গে স্বর্ণ চোরাকারবারীদের বন্দুকযুদ্ধে ছিদ্দিক (৩৫) নামের এক চোরাকারবারী নিহত হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

এ সময় চোরাকারবারীদের গুলিতে র‌্যাবের উপ-সহকারী পরিচালক আহত হয়েছেন।

র‌্যাব-৮ জানায়, ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণ, ১টি এলজি, ১টি ওয়ান শ্যুটারগান ও ১২ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-এর মিডিয়া প্রধান মাহবুব জানান, বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রামে র‌্যাবের একটি দল পূর্ব পরিকল্পিতভাবে প্রতারক চক্রের কাছ থেকে ৭ কেজি সোনা কেনার জন্য দুই লাখ টাকা বায়না করে।

কিন্তু র‌্যাব সদস্যরা সোনা আনতে গেলে প্রতারক চক্র টের পেয়ে টাকা নিয়ে পালাতে চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। প্রতারক চক্রের সদস্যরাও এ সময় পাল্টা গুলি চালায়।

এতে চোরাকারবারী ছিদ্দিক ঘটনাস্থলেই মারা যায়।