৪৮ দিন পর ইসলামী বিশ্ববিদ্যালয় খুলছে শনিবার
টানা ৪৮ দিন বন্ধ থাকার পর ইসলামী বিশ্ববিদ্যালয় শনিবার খুলছে। শুক্রবার সকাল ১০টায় হলগুলো খুলে দেয়া হয়েছে। শিক্ষার্থীরাও ইতোমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে।
রমজান ও ঈদ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছুটি হয় ২৪ সেপ্টেম্বর। পরে দেশব্যাপী রাজনৈতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে সেই ছুটি আরও কয়েকদিন বাড়ানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলী নূর রহমান সাংবাদিকদের জানান, যে কোনো ধরনের সহিংসতা এড়াতে ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
