বেড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
চরমপন্থিরা প্রকাশ্যে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে মঙ্গলবার বিকেলে বেড়ায় উপজেলায়।
পুলিশ জানায়, ঢালার চর গ্রামের বকু সরদারের ছেলে বিএনপি কর্মী সরো সরদার বিকেল ৪ টার দিকে (৪০) বাড়িতে ঘুমাচ্ছিলেন। এমন সময় ৮/১০ চরমপন্থী এসে তাকে ঘুম থেকে টেনে তুলে বাড়ির সামনেই কুপিয়ে হত্যা করে বীর দর্পে চলে যায়।
পুলিশ লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হামিদ জানান, সরো এক সময় সর্বহারা দলের সঙ্গে জড়িত ছিল। মামলার প্রস্তুতি চলছে।
