২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে মঙ্গলবার সকাল পৌণে ১১টায় পুষ্পমাল্য অর্পণ করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2006, 12:49 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তিনি শেরে বাংলা নগরে অবস্থিত কবর প্রাঙ্গনে জাতীয়তাবাদী সামাজিক সংস্থা আয়োজিত রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।

খালেদা জিয়া ছাড়াও জাতীয় সংসদের স্পীকার জমিরউদ্দিন সরকার, বিএনপির ১১টি অঙ্গসংগঠন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান।

এরপর বেলা ১২টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ কর্মসূচি উপলক্ষে এখানে কয়েক হাজার নেতা কর্মীর সমাবেশ ঘটে।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইফুর রহমান, আব্দুল মান্নান ভুঁইয়া, খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মতিন চৌধুরি, ব্যরিস্টার মওদুদ আহমেদ, খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ, ওবায়দুর রহমান, সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাস সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা।