২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মকর্তাদের সাথে ইয়াসমিন মুর্শেদের মতবিনিময়

প্রাথমিক ও গণশিক্ষা, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ইয়াসমিন মুর্শেদ রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2006, 05:43 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপদেষ্টা মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত হন বলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়।

সভায় উপস্থিত কর্মকর্তারা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমের অগ্রগতি এবং তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বাস্তবায়নের জন্য গৃহিত কর্মপরিকল্পনা উপদেষ্টার সামনে তুলে ধরেন।

ইয়াসমিন মুর্শেদ মন্ত্রণালয় গৃহীত সব কার্যক্রম জনস্বার্থে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দ্রুত বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো: আব্দুল হক, মহিলা ও শিশু বিষয়ক সচিব এ কে এম সামসুদ্দিন, সমাজকল্যাণ সচিব এম এ হাই হাওলাদার প্রমুখ।