শেরপুরে অগ্নিকান্ডে ৫০ লাখ টাকার ক্ষতি
শহরের মুন্সিবাজার এলাকায় রোববার ভোরে অগ্নিকান্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দমকল বাহিনী সূত্রে জানা যায়, রোববার ভোর ৬ টায় মুন্সিবাজার এলাকার শিলা মেডিকেল হল নামে একটি ওষুধের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং পরে তা আশপাশে দ্রুত ছড়িয়ে পড়লে অন্য একটি ওষুধের ও ইলেক্ট্রনিক্স সামগ্রীর দোকানের নগদ টাকাসহ প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়ে যায়।
দমকল বাহিনীর সদস্যরা পরে প্রায় এক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনে।
