২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ডাকাতের গুলিতে নিহত ১

ডাকাতের গুলিতে রফিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামে শুক্রবার রাতে । এ সময় আহত হয় আরো একজন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2006, 09:01 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

কুমিল্লা পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানা যায়, পারুয়ারা গ্রামের আব্দুল খালেকের বাড়ির দরজা ভেঙে ডাকাতরা ঘরে ঢোকে। এ সময় পরিবারের সদস্যার চিৎকার করতে শুরু করলে ডাকাতরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই গৃহকর্তার ছেলে রফিকুল নিহত এবং মনিরুল ইসলাম আহত হন।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মুসলেম নামের এক যুবককে আটক করেছে। থানায় মামলা হয়েছে।