২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সন্ত্রাসী আটক

একাধিক মামলার আসামী আব্দুল আলিমকে (৩৪) র‌্যাব আটক করেছে শহরের কমিউনিটি হাসপাতাল এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2006, 06:57 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

র‌্যাব সূত্র জানায়, গোপনে সংবাদ পেয়ে একাধিক মামলার পলাতক আসামী আলিমকে র‌্যাব-১২ আটক করে পৌর এলাকার ভাঙ্গাবাড়ি মহল্লা থেকে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও টেন্ডারবাজির সাথে দীর্ঘদিন ধরে সে জড়িত ছিল। এছাড়া তার বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।