হবিগঞ্জে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
দোকান বাকীর পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন শনিবার সকালে হবিগঞ্জে।
আহতদের মধ্যে সুফিয়া (৩৫), আনছাব আলী (৪০), ইউনুছ আলী (৪৫), ছানু মিয়া (৩০), সিরাজ মিয়া (৪০), কুতুব আলী (৩৫), মতি মিয়া (২৫), ফারুক মিয়া (২৫), সিদ্দিক আলী (৪০), সেলিম মিয়া (৪০), সৈয়দ আলী (৫০), বিল্লাত আলী (৪০) দুলাল মিয়া (২৫) ও গউছ মিয়ার (৫০) অবস্থা আশংকাজনক । তাদের হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সদর থানার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের দোকানদার মো: মর্তুজা আলী পাশের বাড়ির কাইয়ুমের কাছে দোকানবাকীর পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। কিছুক্ষন পর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে সদর থানার এস আই মন্নাফ আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
