নোয়াখালীতে কাজের মেয়ের রহস্যজনক মৃত্যু
শেফালী বেগম (১৩) নামের এক কাজের মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে শনিবার দুপুরে শহরের মধুসুদনপুর গ্রামের বড় মিয়া বাড়ি থেকে।
সুধারাম থানা পুলিশ জানায়, কাঁথা মোড়ানো অবস্থায় শেফালীর লাশ পড়ে ছিল বড় মিয়া বাড়ির গৃহকর্তা আবদুল হকের খাটের উপতৃ। গৃহকর্তার দাবি শেফালী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে দুপুর পর্যন্ত মামলা হয়নি।
