দিনাজপুরে পিস্তলসহ গ্রেপ্তার এক
একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিডিআর সদস্যরা সুন্দরা সীমান্তে অভিযান চালিয়ে।
বিডিআর সূত্র জানায়, গোপনে খবর পেয়ে ১৪ রাইফেল ব্যাটালিয়নের সদস্যরা সুন্দরা সীমান্ত এলাকায় সুনীল মাষ্টারের বাড়িতে শুক্রবার তল্লাশি চালিয়ে দেশে তৈরি একটি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় সুনীল মাষ্টারকে।
