২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে রায়গঞ্জে শুক্রবার দুপুরে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2006, 08:47 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

এলাকাবাসী জানান, রায়গঞ্জ উপজেলার ক্ষুদ্র সাঁতরা গ্রামে বৃষা শেখের সাত বছরের কণ্যা বৃষ্টি খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়।

অপর ঘটনাটি ঘটে একই উপজেলার কুল্লা গ্রামে। সেখানে আব্দুর রশীদের ৩ বছরের শিশু পুত্র হটাৎ করে পুকুরে পড়ে ডুবে যায়।

বিকেলে পুকুরে ভেসে ওঠা লাশ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ দুটি উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।