২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বিএনপি কর্মীকে গুলি ও জবাই করে হত্যা

অজ্ঞাতপরিচয়ধারী একদল সন্ত্রাসী ঝিনাইদহে বিএনপির এক কর্মীকে গুলি ও জবাই করে হত্যা করেছে বলে শুক্রবার পুলিশ জানায়।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2006, 02:23 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

নিহত ব্যক্তি হলেন জেলার হরিনাকুন্ডু উপজেলার সুরা গ্রামের আব্দুর রহিম মন্টু (৫৫)। তিনি কৃষকদলের স্থানীয় কমিটির প্রচার সম্পাদকও ছিলেন।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, আব্দুর রহিম বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে বাড়ির পাশে এক দোকানে বসে কয়েকজন ব্যক্তির সাথে গল্প করার সময় একদল কথিত সন্ত্রাসী তাকে হত্যা করে পালিয়ে যায়। পরে রাত ১২টার দিকে চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল জনযুদ্ধ) এর পক্ষে জনৈক রাজন বৃহস্পতিবার রাতেই স্থানীয় কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোনে এ ঘটনার সত্যতা স্বীকার করে।

এ ব্যাপারে হরিণাকুন্ডু থানায় একটি মামলা হয়েছে।