২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার দলীয় জোটে যোগ দিচ্ছে জাপা (এরশাদ)

অবশেষে চার দলীয় জোটে যোগ দিচ্ছে জাতীয় পার্টি (এরশাদ)। শুক্রবার প্রেসিডিয়াম সভার পর জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ সাংবাদিকদের এ কথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2006, 01:11 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোটে জাপার যুক্ত হওয়ার সিদ্ধান্ত মেনে নিতে না পারায় এরশাদের ভাই জি এম কাদের এই প্রেসিডয়াম সভায় অনুপস্থিত ছিলেন।

বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাসভবনে সাক্ষাত করে এরশাদ ওই সিদ্ধান্ত নেন।

জি এম কাদের জানান, এরশাদ এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সাথেও কথা বলেন।