২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

ছিনতাইয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই ছাত্রলীগ নেতাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 08:20 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিক ওই দুই নেতার বিরুদ্ধে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এবং প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জানানোর পর জাবি ছাত্রলীগ এ পদক্ষেপ নেয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় অডিটোরিয়াম এলাকায় বহিরাগত দুজন ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ ৬০০ টাকা ছিনিয়ে নেয়। তারা অভিযুক্ত ছিনতাইকারী জাবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসিবুল হক ভূঁইয়া সজীব এবং সাংগঠিক সম্পাদক সৈয়দ শফিউল হাসান চিশতিকে সনাক্ত করেন।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ নাসের জনি বলেন, মাসুম খানের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দুই নেতাকে ২৪ ঘন্টার মধ্যে শোকজের উত্তর দিতে বলা হয়েছে। অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযুক্তদের ভাষ্যমতে, ছিনতাইয়ের সঙ্গে তারা আদৌ জড়িত নন।

বিষয়টি ক্যাম্পাসে আলোড়ন সৃষ্টি করেছে।