পাবনায় চরমপন্থী নেতাকে হত্যা, জনযুদ্ধের দায় স্বীকার
ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রাম বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকার আঞ্চলিক নেতা দুলাল মোল্লাকে গুলি ও জবাই করে হত্যা করা হয়েছে।
প্রতিপক্ষ চরমপন্থী সংগঠন জনযুদ্ধ এই হত্যার দায় স্বীকার করেছে।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলগ্রাম বাজারের একটি চায়ের দোকানে সন্ধ্যা ৬টার দিকে লাল পতাকার আঞ্চলিক নেতা দুলাল মোল্লা বসে ছিলেন। এসময় ১০/১২ জনের একদল সশস্ত্র চরমপন্থী দল তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে হত্যা নিশ্চিত করতে জবাই করার পর সন্ত্রাসীরা চলে যায়।
ঘটনার পর পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের পক্ষে নাসিম নামে এক ব্যক্তি স্থানীয় সাংবাদিকদের কাছে ফোন করে হত্যার দায়িত্ব স্বীকার করেন।
