২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এম এ আজিজের পদত্যাগ দাবি করেছে ১৪ দল

এই মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনার পদ থেকে এম এ আজিজের পদত্যাগ দাবি করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 01:49 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশ ও প্রশাসনের সব পর্যায়ে রদ বদল করার জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানিয়েছে ১৪ দল।

বৃহষ্পতিবার দলের কার্যালয়ে আয়োজিত এক সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু জানান, সব দাবি না মানা হলে শুক্রবার পল্টন ময়দান থেকে নতুন কর্মসূচি দেওয়া হবে। দলের সভাপতি মণ্ডলীর অন্য দুই সদস্য তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্ত এসময় বলেন, প্রশাসন ও পুলিশের শীর্ষ পদে পরিবর্তনের জন্য রাষ্ট্রপতির ১০ দিন সময় লাগা উচিত নয়।

একটি লিখিত আদেশেই প্রশাসন ও পুলিশে এ প্রয়োজনীয় পরিবর্তন হয়ে যাওয়ার কথা।