২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ফেনসিডিলসহ আটক ২

ভারত থেকে চোরাপথে বাংলাদেশে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে পাঁচ হাজার ৭০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র‌্যাব।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

পরে জিজ্ঞাসাবাদ শেষে একটি পিকআপসহ এদের সদর থানায় সোপর্দ করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাতক্ষীরা থানা সূত্র জানায়, র‌্যাব সদস্যরা (র‌্যাব-৬ খুলনা) বুধবার রাতে ফেনসিডিলসহ একটি পিকআপ (ঢাকা মেট্রো ড-১৪-১৮৩৯) থানায় জমা দেয়।

এই পিকআপটি মঙ্গলবার গভীর রাতে র‌্যাব-৬ খুলনার একটি বিশেষ দল সীমান্তবর্তী সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের আলিপুর থেকে আটক করে খুলনায় নিয়ে যায়।

এ সময় এর ড্রাইভার শহিদুল ইসলাম (২৫) ও হেলপার মেহেদি হাসানকে (২০) র‌্যাব সদস্যরা আটক করে। এদের দুজনের বাড়ি যথাক্রমে ফরিদপুর ও যশোর জেলায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, আটককৃত দুজনসহ আরও একজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।