২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে চলতি শিক্ষাবর্ষের ভর্তি ফরম বিতরণ বৃহস্পতিবার শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলতি ২০০৬-০৭ শিক্ষাবর্ষের সম্মান, প্রথম বর্ষের ভর্তি ফরম বিতরণ বৃহস্পতিবার থেকে শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2006, 08:14 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ১৬ নভেম্বর পর্যন্ত ফরম বিতরণ ও জমা নেওয়ার কাজ চলবে।

এর মধ্যে ‘ক’ ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কার্জন হলের অগ্রণী ব্যাংক থেকে, ‘গ’ ইউনিট প্রশাসনিক ভবনের সোনালী ব্যাংক থেকে এবং ‘খ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি ফরম টিএসসির জনতা ব্যাংক শাখা থেকে সংগ্রহ করতে পারবেন বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফরম পূরণের পর সংশ্লিষ্ট অনুষদের ডিন কার্যালয়ে জমা দিতে হবে। প্রতি ইউনিটের ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।

চলতি বছর আবেদনের জন্য নির্ধারিত যোগ্যতা অনুযায়ী ‘ক’, ‘খ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ ৬ এবং ‘গ’ ইউনিটের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬.৫ থাকতে হবে।

তবে চতুর্থ বিষয়ে প্রাপ্ত নাম্বার বাদ দিয়ে মোট জিপিএ হিসেব করা হবে।