ডিজি র্যাব ও এসবি প্রধান অপসারিত
র্যাব মহাপরিচালক আবদুল আজিজ সরকার ও পুলিশের বিশেষ শাখা এর প্রধান ফররুখ আহমদকে মঙ্গলবার বিকেলে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ থেকে অপসারণ করা হয়েছে।
রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহম্মেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথের দুই দিনের মধ্যে পুলিশের মধ্যে বড় ধরনের এই পরিবর্তন ঘটলো।
রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহম্মেদ তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে শপথের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁর [রাষ্ট্রপতি] ‘নিরপেক্ষতা’ প্রমাণের জন্য ১১ দফা দাবি উত্থাপন করেন।
দাবিগুলোর মধ্যে পুলিশ প্রশাসনের মধ্যে ব্যাপক রদবদলের বিষয়টি গুরুত্ব দেয় আওয়ামী লীগ। আগামী ৩ নভেম্বরের মধ্যে দাবিগুলো পূরণের ‘আল্টিমেটাম’ দেন হাসিনা।
আওয়ামী লীগ সূত্র জানায়, হাসিনা তত্ত্বাবধায়ক সরকার প্রধানের কাছে পুলিশের তিনটি ‘কালো তালিকা’ হস্তান্তর করেন।
তালিকা অনুযায়ী পুলিশের সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, কিছু পুলিশ সদস্যকে ‘নন ফাংশনাল’ পদে বদলি এবং কিছু পুলিশ সদস্যকে ওএসডি করার দাবি জানানো হয়।
