২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত ১৫

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ধানুয়ায় সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিএনপি ও ১৪ দলের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১৫ নেতা-কর্মী আহত হন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2006, 10:56 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

আহতরা বর্তমানে ফরিদগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে উত্তেজনা বিরাজ করছিল।

এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির মনোনায়ন প্রত্যাশী শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে বিএনপি কর্মীরা জেলা বিএনপি অফিসের সামনে এলডিপির নির্বাহী সভাপতি কর্ণেল অলি আহমেদের কুশপুত্তলিকা দাহ করে। এর পর একটি মিছিল বের করে করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা বিএনপি অফিসের সামনে এসে শেষ হয়।