চাটখিলে সংঘর্ষে আ. লীগ নেতা গুলিবিদ্ধ
নোয়াখালীর চাটখিল উপজেলায় রোববার সন্ধ্যার পর আওয়ামী লীগ ও বিএনপি কর্মী সমর্থকদের সংঘর্ষে এক আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তিনি হলেন মোহাম্মদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
এ সময় বিএনপি কর্মীরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরীর দোকান ভাংচুর করে। রাত পৌনে আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই পক্ষে সংঘর্ষ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।
