২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পুলিশ-আ’লীগের বহিস্কৃত নেতার সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

নগরীর জিরো পয়েন্টে শনিবার সকালে ১৪ দলের সমাবেশ চলাকালে বহি®কৃত আওয়ামী লীগ কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে এক ট্রাফিক কনস্টেবলসহ ৫ ব্যক্তি আহত হয়েছেন। আহত  কনস্টেবল মাহাবুরকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 04:52 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে বহি®কৃত আওয়ামী লীগ নেতা ওথেলের নেতৃত্বে তার কর্মীরা সাহেব বাজার আরডিএ মার্কেটের সামনে  দোকানপাট ভাঙ্গচুর শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় ক্ষিপ্ত কর্মীরা  ট্রাফিক কনস্টেবলকে লাঠিপেটা করে। এ পরপর পুলিশ ও ওথেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে চার ব্যক্তি আহত হন।

এক পর্যায়ে সমাবেশে অংশগ্রহনকারী ১৪ দলের নেতা কর্মীরা ওথেলকে লাঠিপেটা করে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেয়।