বঙ্গোপসাগরে যৌথ অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনী
বঙ্গোপসাগরে জলদস্যু ও চোরাচালানীদের ধরতে কোস্টগার্ড ও নৌবাহিনী সদস্যরা এক সপ্তাহ ধরে অভিযান চালাচ্ছে।
বঙ্গোপসাগরের ফেয়ার ওয়ে বয়া, মৌলভীর চর, নারকেলবাড়ীয়া, দুবলারচর, পক্ষীখালিরচরসহ বিভিন্ন এলাকায় আলাদাভাবে এই অভিযান চালানো হচ্ছে বলে কোস্টগার্ড ও নৌবাহিনী সূত্রে জানা গেছে।
বঙ্গোপসাগরে জেলেদের মাছ ধরার ট্রলারে অব্যাহত গণডাকাতি এবং চোরাচালানী বৃদ্ধি পাওয়ায় গত শনিবার থেকে কোস্টগার্ড ও নৌবাহিনী সদস্যরা অভিযান শুরু করে।
তবে এই অভিযানে এখন পর্যন্ত শীর্ষস্থানীয় কোনো দস্যু আটকের খবর পাওয়া যায়নি।
