পরিবারের সাথে ঈদ করা হলো না ইমাম শহীদুলের
ময়মনসিংহ শহরের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিঘারকান্দা নামক স্থানে এক দুর্ঘটনায় ইমাম হাফেজ মাওলানা শহীদুল্লাহ (৫০) নিহত হয়েছেন।
বুধবার বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
রিকশায় করে বাড়ি যাওয়ার পথে জামালপুরগামী একটি বাস তাদের চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহত শহীদুল্লাহ ময়মনসিংহ শহরের কৃষ্টপুর দিলকুশা মসজিদের ইমাম ছিলেন।
