২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত

মীরগড় সীমান্তে মঙ্গলবার দুপুরে বিএসএফের গুলিতে জাপান আলী নামের বাংলাদেশী এক যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2006, 09:55 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

পঞ্চগড় ২৫ রাইফেলস ব্যাটালিয়ন ঘটনার কথা স্বীকার করে বলেছে, এ ব্যাপারে বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে।

বিডিআর ও সীমান্তবাসী জানান, মীরগড় সীমান্তের পশ্চিম পাড়া গ্রামের জাপান আলী দুপুরে সীমান্তের মেইন পিলার ৪১৭-এর সাব পিলার ১-এর কাছে ঘাস কাটতে আটতে এক সময় নিজের অজান্তেই ভারতীয় ভূখন্ডে চলে যান। এসময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

প্রথমে তাকে পঞ্চগড় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।