২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করিমগঞ্জে অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সদর হাসপাতাল সড়কে মঙ্গলবার সকালে এক অগ্নিকান্ডে একটি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2006, 01:26 PM

Updated : 07 Jul 2022, 02:01 PM

দোকান মালিক জসিমউদ্দিন জানান, তার ইলেকট্রনিক সামগ্রীর ওই দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে প্রায় লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত ও ক্ষয়ক্ষতি হয় বলে তিনি জানান।