২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলমান সংলাপে জাপা নেতা নাজিউরের সমর্থন

ক্ষমতাসীন চার দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান নাজিউর রহমান মঞ্জুর চলমান সংলাপ সফল করার ব্যাপারে তার সমর্থনের কথা জানিয়েছেন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 08:38 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

রোববার ভোলা শহরে তার বাসভবনে বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশনের স্থানীয় প্রতিনিধিদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন।

নাজিউর রহমান বলেন, বাংলাদেশের মানুষ শান্তি চায়। তারা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন চায়।

সংলাপে শান্তিপূর্ণ সমাধান ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ভোলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আহাদ চৌধুরী, সেক্রেটারি শাহাদাত শাহীন, সমকালের প্রতিনিধি নাসির লিটন প্রমুখ।