২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর পল্লবীতে শিশুসহ ৪ জন এসিডদগ্ধ

দুই স্বর্ণকার ভাইয়ের ঝগড়ার জের ধরে এসিড নিক্ষেপের ঘটনায় ছয়মাস বয়সী এক শিশুসহ চারজনের শরীর এসিডে ঝলসে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 04:54 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

রোববার দুপুরে রাজধানীর পল্লবীতে এ ঘটনা ঘটে।

পল্লবী থানা পুলিশ জানায়, স্বর্ণের দোকান নিয়ে সহোদর দুই ভাই আইয়ুব আলি ও শাহজাহানের দ্বন্দ্ব ছিল। রোববার তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে শাহজাহান দোকান থেকে এসিডের বোতল নিয়ে আইয়ুব আলিকে লক্ষ্য করে ছুঁড়ে মারে। এতে আইয়ুবের শরীর ঝলসে যায়। এসময় দোকানের সামনে দিয়ে শিশু রিমনকে কোলে নিয়ে বাসায় ফিরছিলেন বাবা আজমল (৩০)। তারা দুজন এবং মনির হোসেন (২০) নামে এক পথচারী দগ্ধ হন এসিডে।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এসিড বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

পুলিশ হাসানকে গ্রেফতার করেছে।