পটুয়াখালীতে পদপিষ্ট তিনজনের লাশ হস্তান্তর
—পটুয়াখালীতে জাকাতের কাপড় আনতে গিয়ে পায়ের তলায় পিষ্ট হয়ে নিহত তিনজনের লাশ রোববার স্বজনদের কাছে ফেরত দেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন ময়নাতদন্ত শেষে দুপুর সাড়ে ১২টায় নিহতের স্বজনদের হাতে লাশ তুলে দেওয়া হয়।
শহরের স্বনির্ভর রোডের আবেদা বেগমের লাশ গ্রহণ করেন তার ছেলে আবুল কালাম, খলিশাখালির শাহিনুর বেগমের লাশ গ্রহণ করেন তার স্বামী রশিদ হাওলাদার এবং শিয়ালী গামের নুরজাহান বেগমের লাশ গ্রহণ করেন তার ছেলে মনির হোসেন।
এসময় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে। শনিবার সকালে পটুয়াখালী শহরে এক বিএনপি নেতার বাসায় জাকাতের কাপড় আনতে গিয়ে ওই তিনজন পদপিষ্ট হয়ে মারা যান।
