২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় র‌্যাবের ‘এনকাউন্টারে’ চরমপন্থী নেতা নিহত

জেলার আতাইকুলা থানায় শুক্রবার সন্ধ্যায় র‌্যাব সদস্যদের সাথে ‘এনকাউন্টারে’ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক নেতা বেলাল হোসেন (৩০) নিহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2006, 07:33 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি সাটারগান ও একটি পাইপগানসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।

র‌্যাব--১২ জানায়, চরমপন্থী দলের সদস্যরা বৈঠক করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা পৌণে ছয়টার দিকে জেলার আতাইকুলা থানার চরডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সর্বহারা দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালালে তাদের মধ্যে প্রায় ১৫ মিনিট বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে চরমপন্থীরা গুলিবর্ষণ করতে করতে পালিয়ে যায়।

পরে র‌্যাব ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় চরমপন্থী দলের আঞ্চলিক নেতা বেলাল হোসেনের লাশ উদ্ধার করে। তিনি একই থানার চরডাঙ্গা গ্রামের কানা বক্কারের ছেলে।

র‌্যাব জানায়, নিহত বেলালের বিরুদ্ধে সাতটি হত্যাসহ মোট ১২ টি মামলা রয়েছে।