চাপাতির আঘাতে ঢাবিতে ছাত্র আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে শুক্রবার সকালে তুচ্ছ ঘটনার জের ধরে এক ছাত্রের চাপাতির আঘাতে আরেক ছাত্র গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ছাত্রদলের এক কর্মী রয়েলের সাথে হল ছাত্রদল শাখার সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন জুয়েলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রয়েল চাপাতি দিয়ে তাকে আঘাত করে। এতে জুয়েল গুরুতর আহত হন।
এদিকে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তার বিষয়টি দেখাশোনার জন্য প্রতিটি আবাসিক হলের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
