২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের দুটি এয়ারবাস বিকল, আন্তর্জাতিক ফ্লাইট বিলম্ব

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একসঙ্গে দুটি এয়ারবাস অচল (গ্রাউন্ডেড) হয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2006, 08:03 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

বিমান সূত্র জানায়, উড়োজাহাজ সংকটের কারণে শনিবার রাতে ও রোববার বিমানের সব কয়টি আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত হয়। ফলে সংশ্লিষ্ট যাত্রীদের পোহাতে হয় চরম দুর্ভোগ।

বিমানের একজন মুখপাত্র রোববার নফহবংি২৪.পড়স কে জানান, শনিবার রাতে ঢাকা -- সিঙ্গাপুর রুটের ফ্লাইট (বিজি ০৮৫) সিঙ্গাপুর বিমানবন্দরে অবতরণ করার সময় এর একটি চাকা ফেটে যায়। তবে বড় কোনো অঘটন ঘটেনি।

তিনি জানান,  রোববার সকালে বিমানের প্রকৌশলীরা বাড়তি চাকা নিয়ে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। এছাড়া বিমানের চট্টগ্রাম -- দুবাই রুটের (বিজি ০৪৭) আরেকটি এয়ারবাস দুবাই রওনা হওয়ার আগে রোববার দুপুরে এর একটি চাকায় ‘হাইড্রোলিক লিকেজ’ দেখা দেয়। বেশ কয়েক ঘণ্টার পর ওই উড়োজাজাজটি ত্র“টিমুক্ত  ঘোষণা করার পর সেটি দুবাই যাত্রা করে।

বিমানের ওই কর্মকর্তা আরো জানান, একসঙ্গে দুটি উড়োজাহাজ বসে যাওয়ায় শনিবার রাতে ও রোববার বিমানের সব কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট কমবেশি দেরি হয়েছে। এর মধ্যে রোববার বাতিল করা হয় ঢাকা -- মুম্বাই ও ঢাকা -- কুয়ালালামপুর ফ্লাইট। 

বিমান সূত্র জানায়, সংস্থার উড়োজাহাজ বহরে এখন এয়ারবাস, ডিসি -- ১০ এবং এফ -- ২৮সহ মোট ১২ টি  উড়োজাহাজ রয়েছে। এই ১২টি উড়োজাহাজ দিয়ে বিমান ২৫ টি আন্তর্জাতিক ও সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে যাত্রী পরিবহন করে। সংস্থাটির উড়োজাহাজগুলো ১৫ থেকে ৩০ বছরের পুরনো বলে প্রায় এগুলোতে ছোটোখাটো যান্ত্রিক ত্র“টি লেগেই আছে। গত ২৬ নভেম্বরও একসঙ্গে বিমানের দুটি উড়োজাহাজ বসে যাওয়ায় যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়।