নারায়ণগঞ্জে স্ত্রীকে গলাটিপে হত্যা
শহরের গলাচিপা কলেজ রোড এলাকায় শনিবার স্বামীর হাতে খুন হয়েছেন স্ত্রী সাবিত্রী ঘোষ (২০)।
পুলিশ ও এলাকাবাসী জানানিয়েছেন, সকালে ঝগড়ার এক পর্যায়ে খোকন চন্দ্র ঘোষ তার অন্তসত্বা স্ত্রীকে গলাটিপে হত্যা করে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। পরে প্রতিবেশীদের জানায় তার স্ত্রী আত্মহত্যা করেছে।
তবে প্রতিবেশীরা বলেছেন, মাস ছয়েক আগে তাদের বিয়ে হয়। কিন্তু তারপর থেকেই স্বামী তার স্ত্রীর উপড় নির্যাতন চালিয়ে আসছে।
পুলিশ জানিয়েছে, খোকন চন্দ্র ঘোষকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
