চট্টগ্রামে অগ্নিকাণ্ডে একজন জীবন্ত দগ্ধ, আহত ৫
চট্টগ্রামের বাকালিয়ার মাস্টার পোলে শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হন আরও পাঁচজন।
নিহত রতœা বেগম (৬৫) তার ঘরে আটকা পড়ে জীবন্ত দগ্ধ হন। অপর পাঁচজন আহত হন জিনিসপত্র রক্ষা করতে গিয়ে।
বাবু বাজারের আজিজ কলোনিতে অগ্নিকাণ্ডের এ ঘটনায় ৩৮ টি ঘর, একটি জুতা কারখানা এবং একটি প্লাস্টিক কারখানা ভস্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন জানান, বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে রাত ১২ টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। দমকল বাহিনীর সাতটি ইউনিট প্রায় দু ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় বাকালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি বলে সূত্রগুলো জানিয়েছে।
