২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তবুও অবনত ইউনূসের ফুলেল শ্রদ্ধা

ফেব্র“য়ারি মাস না হওয়া সত্ত্বেও ভোর থেকেই উৎসুক ছাত্র-শিক্ষক-জনতা ভিড় করেছিলেন শহীদ মিনারে। সকাল নয়টার পরে ভিড় রীতিমত বিশৃঙ্খলায় রূপ নেয়। মহান এক নাগরিকের জন্য অপেক্ষা করছিল সবাই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2006, 02:25 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

প্রথম বাংলাদেশী নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহীদ মিনারে এসে পৌঁছান শনিবার সকাল সাড়ে দশটার একটু আগে। গাড়ি থেকে নামার পর তিনি এক মুহূর্তের জন্য স্থির হতে পারেননি । মানুষের স্রোতই তাকে ভাসিয়ে নিচ্ছিল।

অধ্যাপক ইউনূস স্বভাবসূলভ বিনয়ী হাসিতে জবাব দিলেন অভিনন্দনের।  সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্বখ্যাত এ অর্থনীতিবিদ আবারো রাজনীতিবিদদের একযোগে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার জন্যও আহবান জানালেন।

ড. ইউনূস বলেন, তিনি বিশ্বাস করেন দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে চলমান সংলাপ ইতিবাচক ফলাফল বয়ে আনবে। এর মধ্যদিয়ে সমস্যারও সমাধান হবে।

ড. ইউনূসের আগমন উপলক্ষে শহীদ মিনারে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। কিন্তু ড.ইউনূস সেখানে পৌঁছানোর পর তাকে অভিনন্দন জানানোর জন্য অপেক্ষমান জনতার ঢেউকে সামাল দিতে হিমশিম খেতে দেখা যায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের এবং এক পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা প্রায়  ভেঙ্গেই পড়ে।

শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের পর ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে তিনি জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে সাভার রওয়ানা হন।